যারা অমরত্বের বাসনায় আর যারা ফাঁসিকাষ্ঠে ঝুলবে বলে জড়ো হয়েছে
এই বৃক্ষতলে তারা প্রত্যেকেই ভাবছে তারাই সঠিক।
এবং তারাই সঠিক ইতিহাস সৃষ্টি করছে ।
অথচ আড়াল থেকে বিধাতা হাসছেন
ঝরে পড়ছে লালচে-হলুদ পাতা
আলোকে ধারণ করবে বলে ঝরে পড়ছে অদৃশ্য ধূলিকণা
ঈশানে বলকে উঠছে ঝড় ।
আপেক্ষিকতায় ও অনিশ্চয়তার ভরে নত হয়ে যাচ্ছে সব
পুরনো প্রবাদের মতো কেউ দেখছে অর্ধেক জল, কেউ দেখছে অর্ধেক শূন্য
পরমত সহিষ্ণুতার বিপরীতে শুধু একদেশদর্শিতার কসরত ।
পাতা ঝরে পড়ছে, বৃষ্টি ঝরে পড়ছে , বলকে উঠছে ঝড়।