আদম।
প্রথম মানব পুরুষ।
মানব জাতির আত্মায় আত্মায় জাগ্রত হলেন।
পৃথিবীর প্রথম প্রত্যুষে
জাগ্রত হলেন।
শুভ্র-সপ্রভ-সপ্রোজ্জ্বল।
আলোর আধারে জগতের ঝাড়বাতি
জ¦লে উঠলো। আলোর জলসা যেন-
ওই আলো নির্বাপিত হলো না আজও…
আজও আদম
আজও আদম প্রথম মানব।
প্রথম মানব
দৃষ্টিদান দিব্য হলো। প্রেমে প্রেমে মর্ত্যােদ্যান সিক্ত।