চৈত্রমেঘে উত্তপ্ত হয় ওমের বাতাস
শকুনের আশ্বাসে চেয়ে দেখি আউরিয়ে পড়া লাউ গাছ
চুমু আর নৃত্যের ঘুঙুরে ক্লান্ত সবুজ মাঠ।
চেতনার ব্রিফকেসে রৌদ্রময় স্বপ্নেরা
জলশূন্য আওয়াজে, বন্যার স্রোতে ভেসে যায় স্বাধীনতা;
বৃক্ষের পাতায় পাতায় হোলিখেলা আকাশের
হাঙ্গরের অগ্নিচুম্বনে বিবস্ত্র গণতন্ত্র।-
পৃথিবীতে, আমরাও পৌঁছিয়েছি উপরের ঠিকানায়।
নষ্ট বাঙাল, শূন্যে হাঁটতে হাঁটতে হেঁটেছি আঁধারে
ফ্যাকাসে চাঁদ নিঃশব্দে নিশিতে নীল বেদনায় কাঁদে
চন্দ্রমুখীর বৃন্তচ্যুতি যেন ব্লাকবোর্ডের চক
মুছে যায় সব কৃতিত্ব, স্বৈরাচার অরণ্যে আমার বসবাস।