তোমাকে দেখেছি মেঘের পালকি চড়ে গিয়েছিলে
পাহাড়ের দেশে, সবুজ বৃষ্টি এনে দেবে বলে।
মেঘ গুড় গুড় বৃষ্টিরা সব ছুটো ছুটি করে
বিজলী চমকে মেঘের পালকি জলকণা ধরে।
ছায়া ঢাকা মেঘ জলকণা দাও, দাও প্রশান্তি,
তৃষিত হৃদয় দেবে কি ধুইয়ে অসীম ক্লান্তি!
নারী তো বোঝে না নারীর হৃদয় মিছে হাহাকার,
প্রতিবাদহীন কবির উঠোনে ডাক ডোক সার।
দৈবাৎ দেখেছি প্রেম জংশনে নটরাজ তুমি
হৃদয় করেছো ছিন্নভিন্ন, ধু ধু মরুভূমি।
অথচ তুমিতো মেঘের পালকি চড়ে গিয়েছিলে
পাহাড়ের দেশে, সবুজ বৃষ্টি এনে দেবে বলে।