কখনও রাগে রৌদ্রকে ফালা ফালা করি
রাত্রিরে আমূল খেয়ে ফেলি জোছনা
আম-আঁটি
জবড়জং-জেলি
জায়ফল, জাক্কুম বৃক্ষ-
এবং একদিন আসমান তেতে ওঠে ভয়ে, ভুরভুর ভাটির টানে
ভেঙে দুমড়ে-মুড়চে যায় সন্দল সাদা প্রতারক ঘোড়া;
চোখের চাবুক দিয়ে খেয়ে ফেলি সবটুকু নোনা জল
বন্যা-বন্যা
দূষিত পানি
খড়-কুটো
আবার ঠাণ্ডা হয় রাগ-রোদ্দুর, রোষাগ্নি- রোসমৎ
গাছেরা-মাছেরা, জায়ফল-জাক্কুম বৃক্ষ সরে যায় রাস্তা…
এবং পৃথিবী তোমরা শোনো!
মানুষ আজীবন থেকে যায় মানুষ।
রাগে কখনও রৌদ্রকে ফালাফালা করি।
রাত্রিরে আমূল খেয়ে ফেলি জোছনা
আম-আঁটি জবড়জং জায়ফল জেলি-
এবং রাগে রৌদ্রকে ফালা ফালা করি।