স্বপ্ন ধরবার জন্য আমি যতবার ঘুমুতে যাই
ততবারই স্বপ্ন দূরে সরে যায়
যেন বুদবুদ কিংবা ফানুস
স্বপ্ন বুনতে বুনতে দীর্ঘ সময় পার হয়ে যায়
স্বপ্ন অলীক হয়, স্বপ্ন পালায়।
২.
রক্তস্নানের মধ্যেও স্বপ্ন ছিল। বরং স্বপ্নই ছিল হাতিয়ার।
স্বপ্ন বুনতে বুনতে বরং স্বপ্নই এখন অলীক হয়ে গেছে
স্বপ্নেরা এখন জলে নামে, ধৌত হয়
মহীনের ঘোড়া হয়ে ঘাস খেতে থাকে ।