তোমার জন্য আনতে পারি, সুচেতনা
আকাশ ছিঁড়ে নীল
মেঘলা আকাশ বুনো বাতাস
ডুব দিতে পারি তোমার ভালোবাসায়
হাসতে পারি অনাবিল।
তোমার জন্য সুচেতনা
থাকতে পারি জেগে আজও
রাতের পর রাত
ভাঙতে গড়তে পারি
না ভেবে পাঁচ-সাত।
সবুজ সবুজ রঙ মাখি
গাছের পাতা তুলে
মৌমাছি আর ফুল পাখিদের
খুনসুটি দেখি নিজেকে ভুলে।
তোমার জন্য থাকি পথের প্রান্তে
বুড়ো বটের কোলে
যেখানে অসীম কালো আঁধার কেটে
সূর্য কিরণ সদাই খেলে।
সুচেতনা, আমি আছি তোমার সাথে
সাগরে পাহাড়ে অরণ্যে,
তোমার জন্য প্রতীক্ষা দিয়েছি মেলে-