যমজ পাহাড় থেকে শীতের বাতাস
খুঁজে নেয় আমার ঘর
শুয়ে আছি আমি আর আমার বিড়াল জ্বর এবং আদরে
অচেনা ভয়-নুন-আঁশটে গন্ধ
সেসব কবে চলে গেছে দূরে
মানুষরিক্ত রান্নাঘর থেকে ধোঁয়া বের হয়
একটা মানুষের অথবা মানুষের মতো মুখ
সরু এবং লম্বা একটা পথ একটা নির্জন ভাসান
ভেঙেচুরে ছড়িয়ে পড়ছে অন্ধকারের আরাম।