প্রতিদিন আমার দুঃখের প্রয়োজন হয়
নইলে নিশ্বাস নিতে কষ্ট
তাকিয়ে তাকাতে কষ্ট,
বসে থাকতেও কষ্ট
ঘুমও চলে যেতে থাকে
ডাকঘরবিহীন কোন শ্যাওলাজমা
থ্যাঁকথ্যাঁকে গুমোট অন্ধকারে,
আমার মাঝে পীড়িত হতে থাকে ঈশ্বর-
ঈশ্বরের প্রতিটি প্রতিশ্রুতিশীল বাক্য
বেহায়াপনায় আরজগুজার করে
আর আমি,
অঝরে, চোখের অশ্রু ঝরাই।