ভাষণ
মায়ের ছবি নীল আকাশে
আকাশ ছিলো গাঢ়,
সবুজ এবং লালের মাঝে
রং মেখেছে আরো।
রং মেখেছে রক্ত বরণ
রং মেখেছে লাল,
লাল-সবুজের এই পতাকা
বাতাসে উত্তাল।
সবাই হলো জড়ো,
এক ভাষণে বললো নেতা
দেশটা স্বাধীন করো।
এক সাথে তাই বললো সবাই
দেশকে ভালোবাসি,
দীর্ঘ ন’মাস যুদ্ধ শেষে
ফুটলো মুখে হাসি।