মনের বয়স একবার সত্তর, একবার সতের
কখনো পঁচিশ, কখনো বা এক শ ছাড়িয়ে যায়
শরীরের তাড়নায়- কি- প্রতারণায়
কোথাও যাওয়ার আগে বিকেলে বা সন্ধ্যায়
কানের কাছে ফিসফিস করে দুপুর:
‘আজ থাক, কাল যেও’
আমার অনেকগুলো ‘আগামী কাল’
‘গতকাল’ হয়ে গেছে
সকালে ফোন দিয়ে বিকেলেই চলে যাবো কারও কাছে
এমন কোনো কথা নেই।