স্বার্থান্বেষী মহলটি-
সময় বুঝে করে হাসাহাসি
প্রয়োজনে তারা পায়ে পড়ে
কারণে-অকারণে করে তারা কদমবুচি
তারা ঝোপ বুঝে কোপ মারে
হাওয়ার বদল মাত্র তারা নিজকে পাল্টে ধরে
দেখায়, দরদি তারা- মায়ের থেকেও বেশি
কখনো কখনো তারা মাটিতে রাখতে দেয় না- পা
বলির পাঠাকে তারা বসায় দেবতার আসনে
আর নিজেরা নিজেদের সাজায় পূজার অর্ঘ্য রূপে
তবে ভেতরে কিন্তু তারা তাও দেয়-
তাদের গোপন অভিলাষে
এমনি করে দিন পাল্টায়- রাত পাল্টায়
কত কিছু ভেসে যায় জলে
পতাকা উঠে- পতাকা নামে
তবু তারা বেঁচে থাকে- আরেক পতাকা তলে