জীবনের কোন বসন্তই থেমে থাকেনি
ঝরাপাতার মত বাতাসে উড়ে গেছে পলাশপ্রহর
স্রোতে ভেসে গেছে বাঁচার আবেগ
সমুদ্রে ডুবে গেছে টাইটানিক-উল্লাস।
উড়ে যায় পাখি
ভেসে যায় নদী
ডুবে যায় সুখ
নিভে যায় জীবনের হাজার প্রদীপ।
পৃথিবীর মায়া মরীচিকায় তবু মানুষ মগ্ন থাকে
তবু স্বপ্নে ভাসে
তবু কাঁধে নেয় ঝুলন্তজীবন।