ভুল করে থেমে থাকি
রাত্রি শেষে ভোরের আলো কড়া নারে দরজায়
জেগে ওঠে ফুল
শুরু হয় জীবন যুদ্ধ
দুঃস্বপ্নের দিকে চেয়ে হেরে যাই প্রতিনিয়ত।
পরিশ্রমী পিঁপড়ের ঘামের গন্ধ বীভৎস লাগে
দূরের মেকআপ পরা চাঁদের জোস্নায় খুঁজি জীবনের রূপ
কিন্তু অমাবস্যায়, নৌকা ডুবির মতই
হারিয়ে ফেলি জীবনের মানচিত্র,
নীলাকাশ হয়ে পরে ধূসর
শূন্য হয়ে পরে অবয়ব জীবনের পুঁজি।