স্বপ্নের শহরে নিঃসঙ্গ আমি
আকাশের তারা গুনে পার করি রাত
চাঁদটাও নিঃসঙ্গ নয়, তারাদের শহরে
নিঃসঙ্গ নয় রাত, চাঁদের জোৎস্নারা সঙ্গী তার।
রাতের ল্যাম্পপোস্টগুলো রাস্তাকে পাহারা দেয়
রাস্তাগুলো হেঁটে চলে অবিরাম; আমি দাঁড়িয়ে থাকি
দাঁড়ানো আমার পাশে কেউ নেই
সবাই চলে গেছে অভিমানে…।