আমি বারবার তোমাকে ছুঁতে গিয়ে আটকে যাই
যতবার অনুভবের গভীরে তুমি উঠে আসো
অদ্ভুত আকর্ষণে সামনে যাই তোমার কাছে
ছুটে যাই সামনে গিয়ে
নিয়তির বেড়ায় আমি আটকে যাই।
স্বপ্ন ছুঁয়ে সামনে এগোলে নিঃশব্দ দুটো চোখ ভেসে ওঠে
আমি ওই চোখের সমুদ্রে নিজেকে দেখি
ওই চোখে ডুবে যায় স্নিগ্ধ ভোর শান্ত সকাল নিস্তব্ধ রাত
আমি তোমাকে ছুঁতে গিয়ে সামনে এগোই
সামনে গিয়ে আটকে যাই
আটকে যাই নিয়তির বেড়ায়।
আমার প্রাণপণ প্রচেষ্টা বেড়া ডিঙাবো তোমার পানে
ছুটে গিয়ে হাতটি বাড়াই।
আমি বারবার সুখের সিঁড়ি বেয়ে বেয়ে এগিয়ে যাই
স্বপ্নচূড়ার বুকে এসে দেখি তোমাকে, তুমি দাঁড়িয়ে
অন্ধকারে আলোময়- আলোকে আলোকজ্জ্বল
তুমি বুকের সুখে এসে দাঁড়াও নিজেই
আর আমি ছুঁতে গিয়ে আটকে যাই।