যখন হেঁটে যাই কুঞ্জবনে
বাতাসে ভাসমান ফুলের সৌরভে
বিমোহিত মন।
শ্যামপাতার কুটিরে হরিৎপ্রভা
আলোক আলোক, ঝলমলে চোখ
মোহনীয় বন।
ডানাওয়ালা পাখি, পাতায় পাতায় ঝাপাঝাপি
বিবক্ষু প্রাণ- কোনঠে গান আর গান
মন চনমন।
বসন্ত এসেছে বলে- আনন্দলোকে
পাখিদের আধাসেদ্ধ প্রেম
খুব আয়োজন।