রক্ত চোষা মশাগুলো
উঠছে ভীষণ বেড়ে,
ডেঙ্গু এবং ম্যালেরিয়ায়
নিচ্ছে জীবন কেড়ে।
রাজধানীতে ডেঙ্গু আতঙ্ক
ভয়ে ভয়ে আছি,
ঘরে বাইরে সব খানে
মশা আর মাছি।
ডেঙ্গু জ্বরের ভয়ে আমার
হারিয়ে গেল সুখ,
এডিস মশার তাড়া খেয়ে
কাঁপছে আমার বুক।
তেড়ে আসা মশাগুলো
নগরবাসীর ভয়,
নগরকর্তা বলতে পারেন
এমন কেন হয়?