রুলকরা কাগজের ঘামঝরা বর্ণগুলো
বিশ্বায়নের উত্তাপে উদ্দীপ্ত হয়ে হাসে ,
নিষিক্ত বীজের গানে নতুন বাঁক গড়িয়ে
পদ্মাসন থেকে ওঠে চোখ মিলায় সুবাসে।
হেঁয়ালি প্রহর শেষে কড়া নাড়ে অভিধানে
জাগ্রত সত্তার ধ্বনি মুক্তির প্রজ্ঞাতে ফোটে
সম্মোহন সূত্রে ধন্য হয়েছে যে অলঙ্কার-
পরিবর্তনের লক্ষ্যে সে যে সূর্য হয়ে ওঠে ।
শোভিত বর্ণেরা জানায় ঐ হৃদয়- প্রণতি,
আদর্শলিপির ছায়ায় বাড়ে নন্দিত গতি ।