আজ দেখ, কী ভীষণ খর্বকায় গানের পাখিরা
ললিত সুরের বাণী ভুলে গায় শেখানো বচন,
মাঠের চারণ কবি চেতনার নান্দিমুখ করে বিরচন
হতাশ তোমার প্রেম-সুধাসক্ত শুঁড়ী ও সাকিরা।
মুদিত নয়ন দেখে দূরতম স্বপ্ন-কল্পলোক,
দরুদ তোমার শানে গেয়েছো যে বেদনার শ্লোক।