বাঁধের কিনারে থেকে ব্যাধের ব্যাসার্ধ থেকে
তীব্র তীরের আঘাতে পরাক্রম দৃপ্ত শব্দাবলী
যেন তীর থেকে উঠে আসা নাবিকের ঐশ্বর্য সঙ্গীত
বাংলার নতুন প্রকৃতি
তিনি কবি আল মাহমুদ।
সাহস ও সৌন্দর্য়ের মেলবন্ধনে
কবিতাকল্পনালতা প্রকাশিত জীবনের ঠোঁটে
শ্রদ্ধাহীন সময়ের অন্ধকার থেকে
আলো হয়ে শব্দ করে কার পক্তিমালা?
তিনি কবি আল মাহমুদ।