রবিবাবুকে অতিক্রমণের ইচ্ছে ছিলো অন্তত বয়সে;
তিনি অতিক্রম করে গেলেন;
সফেদ চুল ও দাড়ির সাথে ভ্রু যুগলও শাদা হয়ে গেছে-
তবু লিখে যান সাহসের সমাচার।
কথকতা ও কবিতার আড়ালে নাদিরার চুলগুলো এলোমেলো উড়ে,
অতিক্রমণের নেশায় সাজান যিনি অদেখা ভুবনের তশতরী।
ধূপের আড়াল নয়, নয় লোবানের ঘ্রাণ-
কবিতায় ভাসান তিনি আাত্মার তুলতুলে কারুময় গালিচা;
এমন এক অনাঘ্রাণ জীবনের অমৃত সাজিয়ে বসে আছেন
শব্দের সুরম্য রাজপ্রাসাদে
গল্পের দিন শেষ, এখন গালগল্পের পালা
পালাবদল দেখে দেখে গেয়ে যান তুমি কার শালা?