এই প্রাঙ্গণে ধবধবে জ্যোৎস্না
আকাশে মাথা হেলান দিয়ে শান্তিতে ঘুমিয়ে গেছে,
অনন্ত ঘুমে- ঘুমের দেশে।
এসেছিলো এই মাঠে এই ঘাসে নদীর কিনারে
নিঃসঙ্গ নির্জন এ প্রান্তরে,
কখনও গিয়েছে মিশে মানুষের ভিড়ে।
করুণ নদীর বুকে যেই প্রেম জোয়ারের মত,
ছলনাহীন সে মন ব্যবসায়ী নয়।
সোনার মত কথার মালা
তাঁর অক্ষরে অক্ষরে পাতায় পাতায়
সহস্র হৃদয়ে।
বটফল হৃদয় যার খামচে ধরেছিলো-
এই ঘাস খড়ের স্তূপ
সেদাক্ত ললাটের সে ঘ্রাণ,
আজও তোমার বাণীতে বাতাস বেহুঁশ হয়ে পড়ে।
ধবধবে জ্যোৎস্না হৃদয়ে যার
কিংবা সব কিরণঢালা সে টলটলে জল
এই দেশে- ও ঘুমের দেশে।