তিতাস নদীর তীরে-
একটি ছেলের জন্ম হলো
বাড়ল ধীরে ধীরে।
বাহান্নতে তাঁর লেখা সেই
একটি পংক্তিতে
শাসক নামক শোষকবাড়ির
লাগল আঘাত ভিতে।
এর পরেতে লিখে গেলেন
হাজার হাজার কথা
যুদ্ধ এলে বেরিয়ে পড়েন
আনতে স্বাধীনতা।
পদ্য এবং গদ্য দিয়ে
মন নিয়েছো কেড়ে
কেমন আছো প্রিয় কবি
এই পৃথিবী ছেড়ে?
বাংলাভাষার কাব্যে-
আল মাহমুদ বেঁচে রবে
ভাববে সবাই ভাববে।