তোমার শব্দের নিচে নিবিড় লুকানো
সূর্যবীজ
রৌদ্রের আগুনে নিশ্চল ঘুমিয়ে পড়ে
ঝরাপাতা, লাল ফুল
জেগে ওঠে তোমার নিঃশ্বাসে প্রত্ন রাত্রি
পৃথিবীর গ্রন্থি কাঁপে, প্রিয় সব স্বপ্ন হেঁটে আসে
সভ্যতার শুদ্ধ চিত্রকল্পের ভ্রমণ
লাবণ্যের তীব্র ঝর্নাধারা নীল চোখে
গহিনে অশেষ পাঠ নদীর অক্ষর
ঝিরঝিরে বৃষ্টির ভেতর বাজে জ্যোৎস্নার পিয়ানো
শস্যে জাগে মাঠ, লক্ষ ভোর জেগে ওঠে পা’য়ে পা’য়ে
খুব গাঢ় লাল কষ্ট ভাঁজ করা শহিদ মিনারে;
তুমি ছাড়া স্বর্গের প্রার্থনা নেই কোনো
আর অন্য কোথাও নয়, তুমিই আমার
শেষ বাড়ি বাংলাদেশ