শৈশবে মায়ের মুখে
চাঁদের বুড়ির গল্প শুনে
খুব ইচ্ছে করত
চাঁদের বুড়ির কাছে যেতে
তার রেশমি কমল চুলগুলো নিয়ে
ঘুড়ির সুতা বানাবো বলে
কল্পনায় ভাসতাম।
আজ সেসব মনে হলেই অবাক বনে যায়
কতটা কল্পনা বিলাসী ছিল আমার শৈশব।
অথচ আজ কোন কল্পনার অস্তিত্ব নেই
সব রঙ কেমন ফিকে হয়ে যাচ্ছে
নির্দয় বাস্তবতার নির্মমতায়।
আর চাঁদের বুড়ি!
তাকে আর কোথায় পাবো বল?
এই বাহারি রঙের শহরের অট্টালিকার মাঝে
আমার শৈশবকেও হারিয়ে ফেলেছি।