মেঘের ভেলায় স্বপ্ন ভাসি
বাঁকা চাঁদের মুচকি হাসি
দিচ্ছে জানান ঈদ যে মোবারক,
বাদশা ফকির একই দলে
সাম্যেরই গান গেয়ে চলে
মনটা সবার ঝক-ঝকাঝক ঝক।
তুমি না হয় অনেক উঁচু
আমি না হয় অনেক নিচু
করো না ভাই কেউ তো কেশে খক,
হিংসে লোভের মুখোশ খুলি
আজকে সবাই বিভেদ ভুলি
হোক সে ধলা হোক না কালো ত্বক।
মিলব সবাই কাঁধে কাঁধে
ভালোবাসার শক্ত বাঁধে
মনের মাঝে যাই এঁকে যাই ছক,
খাচ্ছেটা কী গরিব দুখী
আজকে হবো মুখোমুখি
সবার দ্বারে ঈদ যে করে নক।