আগামির অরণ্যে জন্মাবে সেই বৃক্ষ-যার পাতাগুলোকে মনে হবে: অগণন মানুষের কর্তিত জিহ্বা; যার প্রধান কাণ্ড এবং শাখাপ্রশাখায় কাঠের পরিবর্তে বাড়তে থাকবে অগোচরে মৃত অসংখ্য মানুষের কঙ্কাল ও অস্থি; যার দেহে, কুঠার মারলে কষের বদলে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে টাটকা রক্ত; যার ফুলগুলোয়, পাঁপড়িতে, স্পষ্টতই প্রতিবিম্বিত হবে: মতপ্রকাশের জন্য অধীর ও বাক্সময় অজস্র মুখচ্ছবি; এবং ফলগুলোকে মনে হবে মানুষের বক্ষপিঞ্জর থেকে খুলে আনা হৃৎপিণ্ড; সেগুলো স্পন্দিত হতে থাকবে…
তখন, সেই অরণ্যের নাম দেবো: জাদুঘর। সজল কণ্ঠে, সেই বৃক্ষকে ডাকবো: ‘মা’। আমরা তাকে, প্রিয়তমা ‘বাংলাদেশ’ বলে ডাকবো।