যারা কবিতা লেখে
তারা নষ্ট জীবনের দিনলিপি লেখে।
তারা মূলত: ডাস্টবিনে যে ময়লা আবর্জনা থাকে
তার বিবরণ লেখে সুললিত ভাষায়।
রক্ত কষ্ট পূঁজ উঠে আসে
তাদের কথায়।
তাদের লেখায় থাকে স্বপ্নও
ঠিক এই ময়লায় যেমন সার হয়।
সার নবীন জীবনে
ফুল ফুটাতে সাহায্য করে
এটাই কবিতা।