নির্জনতার নিসুতি রাতের আকাশ
যেন এক মাইরি ক্যানভাস,
ভেসে যায় নিরার্থ মেঘ
জেগে উঠে বিপন্ন দুঃখ
উঁকি দেয় যন্ত্রণার চাঁদ
প্রতিটি জোসনা যেন ঝড়ে পরে
ক্ষতবিক্ষত বুকের দহণ রূপে
ঝলমলে চোখে পরে
খোলস বদলানো মানুষদের চেহারা।
কি এক অপরূপ সাজ ঘরে
পরিণত হয় এই নশ্বর পৃথিবী
অথচ রাত্রি শেষ হলে
সাজ ঘর হয়ে পড়ে বালুচর।