বন্ধু ইমরান আজিম, মেহেদী হাসান ও মাজেদুল ইসলামকে
নতুন গ্রীষ্মের বৈকালী হলুদে রাঙা আমাদের মুখ
মায়ের দু’হাত ছোঁয়া ধানের কুলোর মত জ্বলজ্বলে আমাদের বন্ধন
যার শিকড় গেড়ে আছে পাতালের ইশ্বরী থামে।
পবিত্র আত্মার জাহাজ একই গন্তব্যে ছুটে দুরন্ত!
দুই পাশে লালসার ঘোলা স্রোত আক্রোশে পাক খায়
টেনে ধরে আমাদের ইঞ্জিন
তবুও আমরা ছুটি দূর্বার।