নীল আসমান রেঙেছে সোনালি
চাঁদের সাথে তারার মিতালি
ধনুকের বেশে ঈদের চাঁদ
ভাসিয়ে দিলো খুশির বাঁধ।
মা-বোনেরা রাত্রি জেগে
ব্যস্ত থাকেন কাজে লেগে
কোরমা পোলাও পিঠার স্বাদে
হরেক রকম খাবার রাঁধে।
কোলাহল আর কলরবে
রঙিন সাজে হাসছে সবে
পরিবার আর পাড়াগাঁয়ে
খুশির দোলায় দুলছে পায়ে।
কারো কণ্ঠে মধুর সুরে
গানের লিরিক বাজে সুরে
বৃদ্ধি পেতে খুশির মাত্রা
দল বেঁধে সব করে যাত্রা।