হে মেঘ উদ্ভ্রান্ত অবিন্যস্ত মেঘ
চপলা মেয়ের চকিত সরোবরে
নেমে এলে আজন্ম কান্নার বসনে।
কাল থেকে কালান্তর, যুগান্তরের
অপছায়া যেন আজও মুছে যায়নি
পাপিষ্ঠ নগরী থেকে।
কোথায় আর জানাবো বলো
ভেতরের বেদনাগুলো!
সব যেন আজ বিনাশের মুখে
নিত্য পণ্যের মতো সস্তা বিবেকের বিকিকিনি
জীবন যৌবন ফিংগার প্রিন্টের মতো
কেবলই ধাঁধার জালে বন্দি।
তারপর নেমে এলে মৃত্যু
হারাম হয়ে যায় কম্পিত স্বপ্নগুলো।
আস জয়গান গাই
আস পায়চারি করি
ফুলের কফিনগুলো ভিজিয়ে দিই অশ্রুজলে
দারুণ এক মৃত্যুপুরীতে বসে বসে
বাজাতে থাকি বিবেক বিধ্বংসী