হাতের তালুতে আগুন রাখাটা অত্যন্ত কঠিন
বরফ রাখাও যায় না বেশি সময়।
শেষ জমানায় কেন আগুনের টুকরো নিয়ে খেলবে?
এটা এক বিপজ্জনক খেলা
পোষাবে কিভাবে হে?
আগুন জাহান্নামের আগুনে বসি
কেবল ইব্রাহিমেরা বেঁচে যেতে পারেন, অন্যরা নয়।
তোমরা ইব্রাহিম নও,
ইব্রাহিমের মতন হতে হলে
তোমাকে যে নবী হতে হবে!
তা কি কখনও সম্ভব?
তোমার যেটুকু ক্ষমতা আছে তাতেই
তৃপ্ত থাকো
পিপীলিকার মতন আকাশে ওড়ার
স্বপ্ন দেখো না এখন,
তোমার ধর্মটা জ্বলজ্বলে বহ্নি শিখা
এটা নিয়ে বিপজ্জনক খেলা
খেলো না এখন।
মৃতপ্রায় মৎস্যের মতন
বালুর চরায় ঠেকে থাকো
তিরতিরে জলধারা তোমার লবণ
ধরে রাখবে কিছুক্ষণ।
শেষ জমানায় হাতের তালুতে
আগুন রাখার দিব্যি দিতে পারে কতজন?
তুমি সাধারণ
মহাপুরুষ নও, সামান্য নগণ্য
প্রাণ
কোনো রকম বেঁচে থাকাটা।