তেরশত নদীর জল সেদিন ছিলো লাল,
এখানে ওখানে কচুরিপানার মত ভেসেছিলো লাশ।
কোন লাশের হাত নেই, কারো পা নেই, কারো বা মাথা।
কী বীভৎস সেসব লাশ।
পচা গন্ধে ভারী হয়ে উঠে নদীর হাওয়া।
শেয়াল-কুকুররা নরমাংস খেতে খেতে ক্লান্ত।
কবর দেয়ার মানুষরাও এখন লাশ।
রক্তচোষা জোঁক চুষে নেয় শরীরের সব রক্ত।
গ্রামের পর গ্রাম যেন শ্মশানভূমি।
আগুনে পোড়া লাশ আর যুবতীর সম্ভ্রম হারানোর
ব্যথায় কাঁদে আকাশের মেঘরাও।
সে বসন্তে বাগানে ফুটেনিতো কোন ফুল।
রিকশার প্যাডেলে স্বপ্ন দেখা লোকগুলো
পড়েছিলো কেবলি একখণ্ড মৃতদেহ হয়ে।