আমরা হয়েছি যূথবদ্ধ কতিপয় ঘোড়সওয়ার
সভ্যতার পাদপীঠে শিরস্ত্রাণ মস্তকে উড্ডীন
পূর্বসূরীদের পথে সিঁড়ি বেয়ে উঁচিয়ে সঙ্গিন
মৃত্যুহিম তাড়নায় যাইনি কুঁকড়ে বারবার।
আমাদের সঙ্গে আছে প্রচুর রসদ- বারুদের
উপত্যকা পাড়ি দিয়ে অগ্রবর্তী সীমানায় স্থির
কে পারে ঠেকাতে, এসো, অগ্রযাত্রা, আমরা নিবিড়!
সময়ের দূত যথা- পরস্পর এগোবোই ঢের।
আমাদের লক্ষ্যস্থির, পথ আছে- চিহ্নিত সরল
চোখেতে রয়েছে স্বপ্ন দূর দ্বীপ সমুদ্র পাহাড়
পাড়ি দিতে দ্বিধাহীন, হৃদয়ে অমিত শক্তি বল
বিড়ম্বনা যা আসুক হবো না আমরা ছারখার
কেননা জানাই আছে পরিক্রমা গতি সভ্যতার
সময়ের পিঠে বসে এঁকে যাই (চিহ্নিত বিরল)।