বাস্তবতার কঠিন নিষ্পেষণে
উজ্জ্বল স্নিগ্ধ মনে মলিনতার ছাঁয়া
দরিদ্রতার কশাঘাতে রঙিন নেশা
মৌনতায় যায় হারিয়ে।
ইঙ্গিতবাহী আবহে
দারিদ্র জীর্ণ জীবনে আকাক্সক্ষার কবর
আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে লালসা
শ্রমের ফল নিষ্ফল মনে হয় তিক্ত হতাশায়
নিভো আলোয় দীপ্তমান নক্ষত্ররা।
স্বপ্ন বিভোর মানবের চোখে কেবল জলধারা
মুক্তির তৃষ্ণা নিরন্তর বহে
সৃষ্টির স্বপ্নধারায় বেদনার হাতছানি
স্বপ্নভঙ্গের যন্ত্রণায় দগ্ধ।