চোখে সেই ভারবাহী শব্দ আর ভাসছে না
যে-চোখ তোমাকে দেখতো, এখনও দেখে
যে-চোখ তোমাকে লেখে
নিরন্তর নীলাকাশ জুড়ে
শব্দহীন
পাখি উড়বার মতো নীরব নিরিবিলি কবিতা হয়ে
কাতার বেঁধে উড়ছে পাখি, উড়ছে আমার কবিতা
কখনো রঙিন ফানুস, কখনো বা কাটা-খাওয়া ঘুড়ি