সমুদ্রের নিকটবর্তী হলে অনেকেই সমুদ্রপাঠে ব্যস্ত হয়
স্বচ্ছ বালিচরে হাঁটতে হাঁটতে আমিও অজান্তে মুগ্ধতা প্রকাশ করি।
কখনো যে বালিয়াড়িতে বসে সমুদ্রপাঠ করি
কেউ বুঝে না কিছু মন জানে শুধু…
সমুদ্রের উত্তাল ঢেউসমূহ বারংবার বিশালতার দিকে নিয়ে যায়
সমুদ্রের নিকটবর্তী হলে আমিও বিশালতায় ডুব দেই
নিজেকে বিশাল বিশাল মনে হয়।