বাঁচার চেয়ে ইজ্জতে বেশী বাঁচি
আত্মিক আর নৈতিক
বিমারে আক্রান্ত এ উপত্যকায়
খেলনা হারানো অবোধ বালকের মতো
যখন ছুটাছুটি করছিলে শিকারী পাখির
নির্দিষ্ট কোন বিচরণ ক্ষেত্র নেই
জেনেও বিরতিহীন ডাকতে থাকলে
গাছের আড়াল থেকে বেরিয়ে সোহরাওর্দি উদ্যানে
মুক্তির ডাকে একত্রিত শ্লোগানে
সত্য ও সুন্দরের পতাকা উড়িয়ে দিলে
তোমরা তোমার ইজ্জতে আমার ফিরে আসা
বারবার… বারবার… বারবার…