অতঃপর, উঠেছিলো ঝড় বারুদ শাসনজলের দূষণ;
তারপরে থেমে গ্যালো নাগরিক বাতাসে
নিটোল শ্বাসের সুধীর কাঁপন!
প্রিয় নৈঃশব্দ্যের গোপন কুঠুরিতে রক্ষণ সমাচারে ঘুমায়
সুঠাম আঁধার এখন।
অপ্রস্তুত ভাবনার কার্ণিশে জমে দানা দানা নোনা স্বেদকণা,
মলিন ঠোঁটের চারিধার- অনন্ত শোভন!
এখানে এখন,
যাপনের অনিবার্য জটিলতায় পঙ্ক্তির আলো
এসে ভাঙায় না আর ঘুম
এখন এখানে,
সীসার গন্ধ ভরা বুকেও আগুন ওঠে না জেগে
নিয়মিত হাসিরাও হয় গুম।
তবুও আকাশ নদী জলÑ ভরায় অবিরল
ছায়াপাতা ঘাসে তখনো বয় শিশিরের জল
মগজের সৎকার শেষে
আবারো ফেরে সহাস্যে বিনয়ী কালিজল।