নরম রোদে উদ্যানের পথে পথে
যেন পায়ে পায়ে আমার উড়ছিল
লাল নীল কতোগুলো ঘাসফড়িং
বিষণœতা মুছে গেছে ঠোঁটের কোণে
ফাগুন সন্ধ্যায় এক সহস্র জোনাকি
গুঁজে দিয়েছো আমার এলো কুন্তলে।
গুন গুন করে গায় গান বালুমাখা পথ
আকাশে হাতে হাত রেখে দ্বাদশী চাঁদ
তাঁর ছায়া নেমে আসে তোমার চোখে
চুলের ছায়া স্পর্শ করে আমার চিবুক
অনেক দিন পর মনে হলো সন্ধ্যাবেলা
আমার হৃদয়ে আর কোন ক্ষত নেই।24