অসুখ থেকে উঠে দাঁড়াচ্ছি
দ্রুত মোটরগুলি চলে যাচ্ছে
পতাকা নেই আমার
হে মানুষ, পতাকা নেই!
ঘৃণার জলে ভিজতে ভিজতে
একটাও চালা নেই
সাইকেল নির্ভর জীবন
খণ্ড বিহীন বলে
উৎসব এল না আর
দূরের নকশা দেখে দেখে
কত পদ্ম ফুটল
চৈতন্য জাগল কলরবে
হাওয়ায় উড়ল সিংহাসন
একটা ভ্রমরের পেছনে পেছনে
মধু সংগ্রহের উড়ান শুধু আর কিছু নয়।