এ পৃথিবীর একপাশের
হাড় হিম জমাট জলের মতন যেই যন্ত্রণা
এসে খেলা করে
রক্তের ভিতর।
সব মেঘের জলের থেকে
তাপ এসে নামে-
এ কঙ্কাল শহরের গায়
পাড়ায় পাড়ায়।
এ জলে আগুন জ্বলে
পথে ঘাটে
পাষাণ পাথরে
কুসুমের কোমল হৃদয়ে।
এ পৃথিবীর একপাশের
হাড় হিম জমাট জলের মতন যেই যন্ত্রণা
এসে খেলা করে
রক্তের ভিতর।
সব মেঘের জলের থেকে
তাপ এসে নামে-
এ কঙ্কাল শহরের গায়
পাড়ায় পাড়ায়।
এ জলে আগুন জ্বলে
পথে ঘাটে
পাষাণ পাথরে
কুসুমের কোমল হৃদয়ে।