বেঁচে থাকাটাই অর্থবহ- ব্যথায় আমার কি এসে যায়
হাত ভরে ছোঁব ভোরের ঘাসের ডগায় জমানো শিশির
যখন রক্ত মাংসের উপস্থিতি টের পাই
ঈশ্বরের সংযম বিলক্ষণ করি প্রতিটি আকারে প্রতিটি ফোঁটায়
একদিন পিপীলিকাও হুল ফোটায় সে কথা ধাবমান পা জেনে গেলে
তারপর থেকে খড়মে সুচালো কাঁটা পায়ে বিঁধে হাঁটছি