সেদিন তুমি সমুদ্রে গিয়েছিলে
নিবিড় আলিঙ্গনে মেতে উঠল সুশীতল বাতাস
সমুদ্র তোমাকে অভিবাদন জানাল জলগালিচা পেতে
আঙিনাজুড়ে তাথৈ-তাথৈ, তাকদুম-তাকদুম-
আরও কত কী!
ওরা গান ধরল উদাম নৃত্যে-
জলের সে সুর আমারও কানে এসেছিল
তুমি মিশে গেলে রঙিন জলের মোহনায়
মনে হলো জলেই তোমাকে মানায়
কিন্তু জান কী! আমি কখনই জল হতে পারব না।