পাখিদের দুঃখ থাকতে নেই
থাকেও না।
কালো অথবা নীল, যেমনই হোক;
একটি আকাশ থাকলেই হলো
মনের জোরেই উড়ে বেড়ায় ওরা
গেয়ে যায় জীবনের গান।
শূন্যেই যাদের চির আস্থা,
পূর্ণের বিচ্ছেদ কি জাগাতে পারে-
তাদের বুকে দারুণ অনাস্থা।
পাখিদের দুঃখ থাকতে নেই
থাকেও না।
কালো অথবা নীল, যেমনই হোক;
একটি আকাশ থাকলেই হলো
মনের জোরেই উড়ে বেড়ায় ওরা
গেয়ে যায় জীবনের গান।
শূন্যেই যাদের চির আস্থা,
পূর্ণের বিচ্ছেদ কি জাগাতে পারে-
তাদের বুকে দারুণ অনাস্থা।