অগণিত পদ চিহ্ন নিত্য আসা যাওয়ার
রাখাল বালকের তাড়া ধমকের সুর
সবুজের অমৃত হাসি প্রান্ত হতে প্রান্তর
পাকালির মুখরিত কোলাহলে ম্যানগ্রোভ বন
হামিদরদিয়া, কৈতরদিয়া অবাধ চারণ ভূমি।
চেনা সেই পথ, চেনা কি আর যায়
কোথায় সে অপরূপ প্রকৃতি হারালো কোথায়
বন নেই, পাখি নেই, নেই জোয়ার ভাটা
খণ্ড খণ্ড ভাগে চিংড়িঘের
আজ সব প্রভাবশালীর প্রাপ্ত নোনাধন।
শুকনো খড় আহারে অলস জাবরকাটা
এক গোয়াল ঘরের বৃত্তে
কত যে পরানে খুঁজে শিশির ভেজা তাজা ঘাস
ফিরে কি পাবো আবার সেই দিন!