বাসে যেতে যেতে এই কবিতা পেয়েছি
পৃথিবীর এই খেলাঘর
হেলে পড়া সূর্যের রশ্নিরেণু লেগে বিকেল কি সুন্দর!
এই বিকেল সত্যি মনে রাখবার মতো!
বাসের জানালা দিয়ে ঢুকে পড়েছে সাদা মেঘ
ওইদিকে মিনারের উঁচু ছবি সংহত-
গাছ-গাছালির ফাঁকে, দ্যাখো, কে গড়েছে
এইসব প্লাস্টিকের পথ-ঘাট, খেলনা বাড়ি ঘর…
কে বলবে কখন ভ্রমণের পথে
কোন কবিতার বীজ এসে মনের মাটিতে পড়েছে!
দিবাস্বপ্নে নেয়া শিল্পের শপথে এত ফুটো কেন;
আজ দুঃখে ফিরে, শীতল পাটিতে শুয়ে ভাববো
শরীরে মনে কিসের ক্লান্তি !
বিকেলে বাধিয়ে-রাখবার-মতো ছবির ভেতর দিয়ে
যেতে যেতে বাসের জানালায় বাইরে তাকিয়ে
আমি ঐ ক্লান্তি পেয়েছি তাকে পুঁতে দেব বাগান বাড়িতে