ঘুমের ভেতরে ঘুম নীরবে নিশ্চিন্তে ঘুম
ঘুমের দ্বিতীয় স্তরে নির্ভেজাল রাজা-বাদশাহের ঘুম
প্রতি নিয়ত আমি উড়ে বেড়াই গাছ থেকে গাছে
ভিন্ন লতা থেকে ভিন্ন পাতায়
মহাসমুদ্রের ওপর দিয়ে নির্ধারিত দিকে
সমস্ত আকাক্সক্ষা যেখানে চির শান্ত, সম্পূর্ণ পূরণীয়
ঘুমের ভেতরে মস্ত নায়ক হয়ে আমি
আমার নায়িকার হাতে হাত রেখে
দ্বিধাহীন ঘুরে বেড়াই
বাস্তবের কোন সমস্যা নেই, সন্ত্রাস নেই
শুধু দেখি সবুজ সজীবতা
হালকা ঘুমের স্তর থেকে
কলিংবেলের শব্দ শুনি
এ অসময়ে আর কে হবে?
হয়ত কোন সন্ত্রাসী!
দিতে হবে মুঠো মুঠো সুখ
যা জমিয়েছি তিল তিল প্রাণের বিনিময়ে
না-আমাকে ডেকে তুলোনা
আমি ঘুমোতে চাই
নিঃশব্দে দীর্ঘায়িত বিশ্বাসী ঘুম।